বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটা আ.লীগ সম্পাদকের ইন্তেকাল, ডেপুটি স্পিকারের শোক

গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ সরকার বাবু (৭০) হৃদরোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

আলহাজ্ব আব্দুল হামিদ সরকার বাবু গতকাল (৪ ফেব্রুয়ারি) শুক্রবার ভোরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত রাড়ে ৮ টার সময় তাঁর নামাজের জানাজা  শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক ও দলীয় সুত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সুধিজন মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রকাশের সময়: ০৩:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২