বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

নরসিংদীর পলাশে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর ধর্ষণ করার অভিযোগে রাকিব মিয়া (২৮) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সম্প্রতি পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের বখাটে ছেলে রাকিব মিয়া একই গ্রামের ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে সে ওই শিশুটির পায়ুপথে ধর্ষণ করলে শিশুটি অচেতন হয়ে যায়।

তিনি জানান, পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয়। শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির পায়ুপথ দিয়ে অতিমাত্রায় রক্তক্ষরণ হলে শিশুটির পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বায়ুপথে ধর্ষণ হওয়ার ঘটনাটি অবগত করে। ওই দিনেই দ্রুত পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বখাটে রাকিব মিয়াকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

পলাশে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৩:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২