গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলেরুকুনুজ্জামান রুশো (১৩)। গত ৭ দিন আগে গাজীপুরের কাশিমপুর থেকে নিখোঁজের ঘটনায় কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজও উদ্ধার কিংবা সন্ধান পাওয়া যায়নি রুশোর।
স্বজনরা জানায়, গত রোববার (৩০ জানুয়ারি) কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ রুশো ওই এলাকার জিরানি কোনাপাড়া টেংগুরী দারুল উলুম ক্বওমী মাদরাসা ও এতিমখানার হেফজ্জ বিভাগের ছাত্র এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বড়ভাই রাহাত হাসান জিকু জানান, রুকুনুজ্জামান রুশো ঘটনার দিন দুপুর ১২ টার দিকে কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকার ভাড়া বাসা থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাইনি। পরে গত ২ ফেব্রুয়ারি কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
নিখোঁজ হওয়ার ৭দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি। এদিকে, রুশোকে না পেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ ধুমাইটারী গ্রামের নিজ বাড়ির লোকজন দুশ্চিন্তায় পড়েছে।
কাশিমপুর থানার ডিউটি অফিসার হানিফ মিয়া জানান, নিখোঁজের ঘটনায় ছাত্রের বড় ভাই একটি সাধারণ ডায়েরী করেছে। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছি। আশা করি অতি শীঘ্রই নিখোঁজ ছাত্রটিকে খুজে বের করতে পারবো।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















