গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের অভিযানে দিনাজপুরের হাকিমপুরে ৮৩ বোতল ফেনসিডিলসহ মোকছেদুল মমিন ওরফে মোয়াজ্জেম (৩১) কে আটক করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসিদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোকছেদুল মমিন ওরফে মোয়াজ্জেম (৩১) কে ৮৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে দিনাজপুরের হাকিমপু উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামির বিরুদ্ধে হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















