শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আব্দুর মজিদ মিয়া (৬০) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলার রংপুর- বগুড়া মহাসড়কের ধাপেরহাট একবারপুর এলাকার রয়েল মিয়ার ইটভাটা সংলগ্ন থেকে আব্দুর মজিদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার কামারপাড়া লক্ষীপুর (ডাটিয়াপাড়া) গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, গতকাল রোববার দুপুরে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মজিদ মিয়া। এরপর আর ফিরে আসেনি।  সোমবার সকালে ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা মজিদ মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সেরাজুল হক জানান, মজিদ মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ খবর পেয়ে গাইবান্ধা পুলিশের এডিশনাল এসপি আউয়াল হোসেন ঘটনাস্হল পরিদর্শন করে। খুনিকে সনাক্ত করে অপরাধীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার  

প্রকাশের সময়: ০৪:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২