সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতনি নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা দুবলাগাড়ি এলাকায় ট্রাকচাপায় শেফালি বেগম (৪৫)  ও তার নাতনি মাইশা খাতুন (৩) নামের দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত শেফালি বেগম কিশোরগাড়ি ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী ও তার নাতনি মাইশা খাতুন আন্দুয়া গ্রামের মাহমুদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ওইসময় পলাশবাড়ী থেকে শেফালী বেগম তার নাতনি মাইশা খাতুনকে নিয়ে রিকশা যোগে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দুবলাগাড়ি এলাকায় পৌঁছালে রিকশাটি খাদের পড়লে ছিটকে পড়ে যায় তারা। এসময় অপর একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে শেফালি ও মাইশা নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে বলেন, ঘটনাস্থালে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতনি নিহত

প্রকাশের সময়: ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২