বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজীবপুরে ইউপি সদস্যদের শপথ গ্রহণ 

রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী  ৩৬ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম সাইফুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
শপথ বাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী সদ্য দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, আপনার আমাদের তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি আপনাদের সহযোগিতায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন হবে।
দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকবেন।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের উন্নয়নে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে এবং সততার সাথে পালন করার আহবান জানান তিনি।
জনপ্রিয়

রাজীবপুরে ইউপি সদস্যদের শপথ গ্রহণ 

প্রকাশের সময়: ০৯:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২