গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে তাঁরা দায়িত্ব নেন। উড়িয়া ইউপিতে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিশিষ্টজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে ইউনিয়নবাসীর পক্ষে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জনপ্রতিনিধিরা প্রথম সভার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার দায়িত্ব নেন।
এ সময় উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা সব ভেদাভেদ ভুলে নাগরিক সেবা নিশ্চিতকরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও আধুনিক ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন। অপরদিকে কঞ্চিপাড়া ও উদাখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা এদিন তাঁদের দায়িত্বভার গ্রহন করেন।

রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 



















