গাইবান্ধার সুন্দরগঞ্জে সর্বকনিষ্ঠ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ মামুন। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ধর্মপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম সভায় ইউপি সদস্যগণ তাদের প্রত্যক্ষ ভোটে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. মামুনুর রশীদকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘২নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৭নং ওয়ার্ড সাধারণ সদস্য মো. বাদল মিয়া এবং ৩নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. তাহেরা বেগম নির্বাচিত হয়েছেন।
প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশীদ মামুন অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও আমার সহযোদ্ধা ইউপি সদস্যদের প্রতি।
তিনি আরও বলেন, ২নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে গেল। তারা আমাকে ইউপি সদস্য নির্বাচিত না করলে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সর্বকনিষ্ঠ ইউপি সাধারণ সদস্য হিসেবে মো. মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















