গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে রেশমা হত্যার আসামিদের গ্রেফতার-ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে রংপুর বগুড়া মহাসড়কে ধাপেরহাট বাস স্টান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রেশমা হত্যার মূল আসামি স্বামী সাব্বিরসহ অন্যন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে রেশমার পরিবার ও এলাকাবাসী মাননবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লাবলু প্রামানিক, কৃষকলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগ নেতা মামুন মন্ডল, সাংবাদিক আমিনুল ইসলাম, রেশমার মা চায়না বেগম ও রেশমার ভাই মিলন মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই মামলা তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, ইতিমধ্যে ২ জন আসামি উচ্চ আদালত হতে জামিনে এসেছেন। অপর আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ০৯ জানুয়ারি রাতে সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের জয়নুলের ছেলে বখাটে স্বামী সাব্বির ও শাশুরী সেতারা বেগম এবং শ্বশুর জয়নুলের হাতে যৌতুকের জন্য নির্মম নির্যাতনের শিকারে খুন হয় নববধু হাসানপাড়া গ্রামের জামাত আলীর মেয়ে রেশমা। এ ব্যাপারে ৩ জন কে আসামি করে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দ্বায়ের হয়। এ মামলা দায়েরের একমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় এ মানবন্ধন কর্মসূচী পালন করেন রেশমার পরিবার ও এলাকাবাসী।

আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















