বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মর্টারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের বালাডাঙ্গা নামক স্থানেএ ঘটনাটি ঘটেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের জহিরউদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইসময় আমেনা বেগম পারিবারিক কাজে বের হয়ে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মর্টারের তারে স্পর্শ হন। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহের সুরতহাল রিপোর্ট করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২