বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

বুধবার সকাল ১১ টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যেজোটের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জিএম কামাল পাশা খান। এসময় বক্তব্য রাখেন, মাওলানা মো. সুলতান মাহমুদ, মোস্তাফিজার রহমান মিন্টু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর সাত্তার চৌধুরী রাখু, আব্দুর রউফ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ করতে হবে। সেই সঙ্গে নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চুড়ান্তকরণ করা আবশ্যক। এছাড়া পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদরাসা বোর্ডের কোডে অন্তর্ভূক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়ক পদ সৃষ্টি ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অটোপাশের প্রজ্ঞাপন জারি করতে হবে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

প্রকাশের সময়: ০২:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২