গাইবান্ধা র্যাবের পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রয়িারি) সন্ধ্যার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট সাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৮০০ গ্রাম গাঁজাসহ টুটুল চন্দ্র দাশ (৫০) কে আটক করা হয়। সে সাহাপাড়ার (সুইপারপাড়া) তুলশীঘাট গ্রামের মৃত ঘুতুমালী হারুন চন্দ্র দাশের ছেলে।
অপরদিকে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রাম থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নুর ইসলাম (৪০) কে আটক করা হয়। সে মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত মতি তালুকদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















