বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ট্রাক্টর উল্টে চালক নিহত

দিনাজপুরের খানসামায় জমিচাষের ট্রাক্টর (হ্যারো) উল্টে পড়ে চালক ও মালিক মোশাররফ হোসেন (২৮) নিহত ও তার সহযোগী মাসুম (১৫) আহত হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক পৌঁণে ১২টায় আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামে পাকেরহাট-মাদার দরগাহ্ সড়কের কৈপাড়া নামকস্থানে নির্মাণাধীন নতুন মসজিদের নিকট এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোশাররফ হোসেন উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সিট আলোকডিহি গ্রামের সরকারপাড়ার দুলাল হোসেনের ছেলে।

আঙ্গারপাড়া ইউপি সদস্য আবুল খায়ের জানান, মোশাররফ হোসেনের নিজস্ব জমিচাষের ট্রাক্টরটির (হ্যারো) বেয়ারিং ভাঙ্গা ছিল। গত মঙ্গলবার রাতে উপজেলার পাকেরহাটে ট্রাক্টরটি মেরামত করে মোশাররফ হোসেন নিজেই চালিয়ে বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে পাকেরহাট-মাদার দরগাহ্ সড়কের কৈপাড়া নামকস্থানে নির্মাণাধীন নতুন মসজিদের নিকট হ্যারোটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন। স্থানীয় লোকজন মোশাররফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকের সহযোগী আহত মাসুমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানসামার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

খানসামায় ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রকাশের সময়: ০৫:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২