গাইবান্ধা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে গত বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে সংক্রমণ অব্যাহত থাকলেও চার মাস পর নতুন করে একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আনছার আলী (৯৫) এর জ্বর-কাশির লক্ষণ দেখা দেয়। এরপর সোবমবার (৭ জানুয়ারি) তার নমুনা সংগ্রহ করা হলে করোনা শনাক্ত হয়। এ অবস্থায় আজ বুধবার সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে আনছার আলী মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ,ম আখতারুজ্জামান জানান, করোনা সংক্রমণ ঠেকাতে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হচ্ছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















