দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ পৃথক পৃথক স্থানে পিকআপ ভ্যান, ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ দশ হাজার ৫০০ টাকাসহ ৫ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টায় উপজেলার আউলিয়াপুকর ইউনিয়নের ভাদেরা গ্রামের পাঁকা রাস্তায় ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকাসহ ৩ মাদকব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেছে।
আটককৃতরা হলেন- ভাদেরা গ্রামের ঝাড়–য়াপাড়ার রমেশ চন্দ্র রায়ের ছেলে রনজিৎ চন্দ্র রায় (৩০), মৃত ধনেশ্বর রায়ের ছেলে রাজকুমার রায় (৫২) এবং মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে নন্দ কিশোর রায় (৪৫)। এছাড়াও গভীর রাতে পৃথক অভিযানে উপজেলার উত্তর পলাশবাড়ি গ্রামের মাষ্টারপাড়ার মো. আব্দুল কাদের ছেলে মাদক ব্যবসায়ী মো. সাইদুর রহমান এবং নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের জাহাজপাড়ার মৃত ওয়াহেদ আলী ছেলে মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে জানান, দিনাজপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুরের তদারকিতে থানা পুলিশ গভীর রাতে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান পচিালিত হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















