সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো মুসল্লির

দিনাজপুরের খানসামা উপজেলায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় মমির উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জহির উদ্দীন (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার কাচিনীয়া সড়কের বেলপুকুর নামক স্থানে ঘটেছে। নিহত মমিরউদ্দিন বেলপুকুর গ্রামের ও আহত জহিরউদ্দীন খানসামা হলদীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ওই সময় মমিরউদ্দিন মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো২৪.নেট-কে বলেন, এধরণের মৃত্যু কাম্য নয়। পরিবারের কোন আপত্তি না থাকায় নিহতের দাফন সম্পন্ন করেন স্বজনরা।

প্রকাশের সময়: ০৯:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২