গাইবান্ধার পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ধৃত গোলাম মোস্তফা (৪০) কে আদালতের মাধ্য জেলহাজতে পাঠানো হয়। সে উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ঘোড়াবান্ধা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফাকে আটক করে হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৭ হাজর ৩০টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









