শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধায় খোকন মিয়া (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ স্বজনদের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। নিহত খোকন মিয়া রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে খোকন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তারা জানতে পারেন রাজাবিরাট সাঁওতাল পল্লীতে মাদক সেবন কিংবা চুরি সংক্রান্ত কারণে স্থানীয় লোকজন তাকে মারপিট করে আহত করেন। পরে আহত অবস্থায় বাড়িতে আসার পর তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জাগো২৪.নেট-কে জানান, খোকন একজন চিহ্নিত মাদকাসক্ত যুবক। মাদক ক্রয়ের টাকা সংগ্রহ করতে আশপাশের এলাকায় তিনি প্রায়ই চুরি করতেন। মাদক ও চুরি সংক্রান্ত মামলায় একাধিকবার তাকে জেল জরিমানা করা হয়েছে। খোকনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময়: ০৫:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২