দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার রাণীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে। সে নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, তার বিরুদ্ধে ৩টি গ্রেফতারি পরোয়ানাসহ মাদকের ১৩টি মামলা রয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















