শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়ির চরাঞ্চলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের আওতায় উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর হাফিজিয়া মাদরাসা হতে আলগার চর বাজার পর্যন্ত এক হাজার ৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

শনিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, এলজিইডি’র প্রভাতী প্রকল্পের কর্মকর্তা আল আমিন, ইউপি সদস্য সাইদুর রহমান, শাহজামাল মন্ডল, আওয়ামী লীগ নেতা ডাক্তার নুরুন্নবী আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তাটি পাকাকরণ কাজ শেষ হলে এলাকার শত শত মানুষের যাতায়াতের সুবিধা হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের কাছে এলাকাবাসী এরেন্ডাবাড়ী ইউনিয়নের আরও ৪টি রাস্তার কথা উল্লেখ করে পাকাকরণের দাবী জানান।

জনপ্রিয়

ফুলছড়ির চরাঞ্চলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২