বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় আব্দুল্লাহ সাধ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মাঝি পাড়ায়।

জানা গেছে, আলী বাবা থিম পার্ক হতে বাবার মোটর সাইকেলে সুন্দরগঞ্জ ফেরার সময় ঘটনাস্থলে পিছন থেকে বেপরোয়াভাবে একটি ট্রলি মোটর সাইকেলকে ধাক্কা দিলে আব্দুল্লাহ ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। আতাউর ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় চাকরি করত। সে কারণে ছেলে বাবার কাছে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল।

এ ঘটনায় ট্রলি চালক ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ওসি তৌহিদুজ্জামান জানান, এনিয়ে তারাপুর ইউনিয়নের চকিদার মাহবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছে।

প্রকাশের সময়: ০৭:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২