গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান।
দণ্ডিত নুরুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের এরফান আলী প্রামাণিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, বেশ কিছুদিন ধরে নুরুল ইসলাম স্থানীয় ঘাঘট নদ থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের দায়ে নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তার এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 









