বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে পেশাদার তিন চোর আটক

বিরামপুর থানা পুলিশ রবিবার (১৩ জানু:) ভোরে পৌর এলাকার বিশেষ অভিযান চালিয়ে তিন পেশাদার চোরকে আটক করেছে। আটককৃতরা হলো পৌর এলাকার পশু হাসপাতাল মহল্লার মৃত হামিদের ছেলে রানা মিয়া(২৬),পূর্ব জগন্নাথপুর মহল্লার মজিবর রহমানের ছেলে জাবেদ আলী(২৭) ও পূর্ব জগন্নাথপুর কৃষ্ট চাঁদপুর মহল্লার আজিজুল ইসলামের ছেলে জাহিদ হাসান(৩৫)।

থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার ভোর রাতে বিরামপুর পৌর এলাকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার গ্রেফতারী পরোয়ানামূলে তিনজন পেশাদার চোরকে আটক করা হয়। আটককৃত আসামীদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুরে পেশাদার তিন চোর আটক

প্রকাশের সময়: ০৫:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২