শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শনিবার বেলা ১১টায় উপজেলার বিন্যাকুড়ি-বেলতলী সড়কের আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের শাহ্ আলমের ছেলে মিজানুর রহমানের সাথে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আব্দুল খালেকের মেয়ে মারুফা আক্তারের (২৫) কয়েকদিন পূর্বে বিয়ে হয়। সেই সুবাদে মিজানুর রহমান শ্বশুরবাড়ি তেঁতুলিয়া হতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পাবর্তীপুর উপজেলার ভবানীপুর যাওয়ার পথে বিন্যাকুড়ি-বেলতলী সড়কের আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারের পাশে ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকা মিজানুর রহমানের বুকের উপর দিয়ে যায় ও তার স্ত্রীর দুটি পায়ের উপর দিয়ে গেলে পা দুটি ভেঙ্গে যায়। স্থানীয়রা গুরুতর আহত স্বামী-স্ত্রীকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় ১০ ঘন্টা পর রাত ৯টায় মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। পরিবারের লোকজন জানান, তার দাফনকার্য শেষে মামলা দায়ের করা হবে।

জনপ্রিয়

চিরিরবন্দরে আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময়: ০৫:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২