দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের খামার হতে ৬টি গরু চুরি হয়েছে। গত ১২ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা তার খামারের গেটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ফতেজংপুর ও আলোকডিহি ইউনিয়নের সীমানায় চম্পাতলীবাজারের পাশে উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকের খামারে শনিবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা খামারের গেটের তালা ভেঙ্গে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৩ লাখ টাকা। গতকাল ১৩ ফেব্রæয়ারি রবিবার সকালে খামারের লোকজন এসে গরুগুলি দেখতে না পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাগণ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে বলেন, দশমাইল- সৈয়দপুর মহাসড়কের পাশেই ওই খামারে কোন পাহারাদার ছিল না। গরুচোরদের ধরতে ও গরুগুলি উদ্ধার করতে বিভিন্ন সোর্স লাগানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















