সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্তে বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

বিজিবি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার(২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় হিলি সীমান্তের ২নং পোস্টের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এইচ আর এস ইয়াদাব এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, বিজিবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১১ পেকেট মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে তিনি জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০