শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ওড়না প্যাচিয়ে ফাঁস দিয়ে মায়মুনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের হাটখোলায় এ ঘটনা ঘটে। মায়মুনা খাতুন উপজেলার মহাদানী গ্রামের হাটখোলার মইনুদ্দিন আহমেদের মেয়ে এবং চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই সময় মায়মুনার শয়ন ঘরের দরজা বন্ধ থাকায় তার ছোট বোন অনেক বার ডাকাডাকি করে। এতে তার কোন সাড়াশব্দ না পেয়ে সে তার পিতামাতাকে ডাকে। তার পিতাও অনেক ক’বার ডাকার পরেও কোন কোন সাড়াশব্দ পাননি। এতেও তার কোন কোন সাড়াশব্দ না পাওয়ার একপর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২