বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুর থেকে মানসিক রোগীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে নাসিরউদ্দিন (৩৫) নামে এক মানসিক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার আনুমানিক দুপুর ২টায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে প্রতিবেশিরা। নিহত নাসিরউদ্দিন উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মুন্সিপাড়ার মৃত হবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার নাসিরউদ্দিন বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। আতœীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি। গতকাল ১৮ ফেব্রæয়ারি শুক্রবার আনুমানিক দুপুর ২টায় স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় এবং থানা পুলিশে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।

প্রতিবেশি রুহুল আমিন জানান, নিহত নাসিরউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও করা হয়েছিল। তার পরেও সে তেমন একটা সুস্থ হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৬:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২