গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে আইএসপিপি-যত্ন প্রকল্পের আওতায় প্রায় সোয়া কোটি টাকা পেলেন অন্তঃসত্ত্বা নারী ও শিশুর মায়েরা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি ) উপজেলার রঘুনাথপুর এম,এ উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই টাকা বিতরণ করেন জাতীয় সংসদের হহুপ মাহাবুব আরা বেগম গিনি।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে স্থানীয় সরকার বিভাগের আইএসপিপি-যত্ন নামের প্রকল্পটি অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী, শিশুর মা’দের জন্য এটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে তাদের নগদ অর্থ প্রদানে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন হবে। এ লক্ষে শনিবার বল্লঝাড় ইউনিয়নের ১ হাজার ৩৪২ জন উপকারভোগি পেলেন নগদ ১ কোটি ৯ লাখ ৫১ হাজার ৩০০ টাকা বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম, প্রকল্পটির সুপাভাইজার ও ডাক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগ অতিদরিদ্রদের জন্য আইএসপিপি- যত্ন প্রকল্পের মাধ্যমে আয় সহায়ক কর্মসূচি গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী, শিশু ও তাদের মায়েদের সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হয়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















