সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে সাহেলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী আকন্দ বিশার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা জাগো২৪.নেট-কে জানান, তীব্র শীত নিবারণের জন্য হতদরিদ্র সাহেলা বেগম নিজ বাড়ির আঙ্গিনায় রোববার ভোরে আগুন পোহাতে ছিলেন। হটাৎ পরণের শাড়ীতে সেই আগুন লেগে গিয়ে তার সমস্ত শরীর ঝলসে যায়। তাকে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চিকিসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ জাগো২৪.নেট-কে জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০