সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নির্বাচন ১৪ জানুয়ারি

ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের ২০২১-২২ ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য আগামি বছরের ১৪ জানুয়ারি পরবর্তী নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মকর্তা পরিষদের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা করা হয়।  একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন (২০২০-২১) পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান। সদস্য হিসেবে থাকবেন সহকারী রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজাউদ্দৌলাহ প্রধান।

পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ জোবায়ের হোসেন-এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ জাকিবুল হাসান-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পরিষদের কয়েকজন সাবেক সভাপতিবৃন্দ।

বার্ষিক সাধারন সভায় পরিষদের সাধারন সম্পাদক চলতি বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করাসহ বিবিধ বিষয় নিয়ে গঠনমূলক প্রাণবন্ত আলোচনা করা হয়।

প্রকাশের সময়: ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০