গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আয়োজনে সপ্তাহ ব্যাপী এ বৈঠক উপজেলার গয়েশপুর, জয়েনপুর, দুর্গাপুর, দাউদপুর ও বৈষ্ণবদাস এলাকায় অনুষ্ঠিত হয়।
পল্লী সমাজ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মিনারা খাতুনসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিগণ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 









