প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা টার্গেট করেছি এক কোটি মানুষকে স্পেশাল কার্ড দেবো। যা দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবে। স্বল্প আয়ের মানুষদের কষ্ট লাঘবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগে থেকেই ৩৮ লাখ লোককে আমরা টাকা দিচ্ছি। তা অব্যাহত থাকবে। তার বাইরে আরও এক কোটি লোককে দেবো। তা ছাড়া ৫০ লাখ লোককে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা ১০ টাকায় চাল কিনতে পারে। সেই ব্যবস্থা করা আছে।’
তিনি বলেন, ‘সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে। আলহামদুলিল্লাহ, এখনও ১৮ লাখ টন খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোনো অসুবিধা নেই।’
তিনি আরও বলেন, ‘কারও জমি যেন অনাবাদি না থাকে। ফসল উৎপাদন বাড়াতে হবে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবে। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে। সিটি নিউজ ঢাকা

নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 

















