পরিস্কার-পরিচ্ছন্ন গাইবান্ধা গড়ার শপথ নিয়ে একদল তরুণ-তরুণী পরিছন্ন করলো গাইবান্ধা রেলওয়ে স্টেশন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে ‘জুম বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের গাইবান্ধা শাখার ওইসব কর্মীরা পরিচ্ছন্ন কাজে অংগ্রহন করে।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান, চীফ কো-অর্ডিনেটর রাজিব সরকার, শুভাকাঙ্খী নাঈম আহম্মেদ, গুড উইল অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল তারিফ, কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান, এনটি স্মরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

ওইসব তরুণ-তরুণীদের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন কাজ করা দেখে স্থানীয় স্কুলশিক্ষক আব্দুল জলিল সরকার বলেন, নাগরিক হিসেবে আমরা কতটা সচেতন? জুম বাংলাদেশ এর কর্মীদের এ ধরণের উদ্যোগকে অভিনন্দন জানাই।
সংগঠনটির প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান বলেন, পরিচ্ছন্ন কাজ শেষে ডাস্টবিন ছাড়া কোথাও ময়লা না ফেলতে গণমানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে উঠুক গাইবান্ধা তথা দেশ।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 









