শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

নরসিংদীর বেলাব উপজেলার বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ১০ জন আহত হয়।

শুক্রবার (১ জানুয়ারি) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে জংগুয়ায় নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ বলে জানান হাইওয়ে পুলিশ। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভৈরব হাইওয়ে ও বেলাব থানার পুলিশ যৌথ ভাবে দুর্ঘটনাকবলিত আল-মোবারকা পরিবহনের (ঢাকা- মোট্রো ব-১৫-৭২৩৫) গাড়িসহ দুর্ঘটনা কবলিব দু’টি গাড়ি উদ্ধার করলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জাগো২৪.নেট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।  ওসি জানান, তবে প্রাইভেটকারের ভিতর থাকা নিহত ব্যক্তির মানিব্যাগ থেকে মো. নওয়াব আলী নামে একজনের পার্সোনাল পরিচয় পত্র পাওয়া গেছে। পরিচয় পত্রের সূত্রে জানা গেছে, তার বাড়ি গাজীপুর। আইডি কার্ডে লেখা আছে এম.ডি নওয়াব আলী, ঢাকা বিজিং ড্রায়িং এন্ড উইভিং ইন্ডাস্ট্রিজ লিঃ জেনারেল ম্যানেজার। ফোনঃ ০১৭১১৬৭৩৯৯১।

খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

প্রকাশের সময়: ০৭:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১