শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় একই পরিবারের ৫ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একই পরিবারের ৫ জনসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নেত্রকোণা জেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০) তার স্ত্রী মাসুমা খাতুন (২৩) তাদের তিনদিন বয়সী নবজাতক শিশু, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ভাবী জোসনা বেগম। এছাড়াও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। সে ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জাগো২৪.নেট-কে বলেন, দুপুর সোয়া একটার দিকে নেত্রকোনা থেকে ঢাকামুখি হযরত শাহ্ জালাল পরিবহনের একটি বাস নেত্রকোনামুখি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন মারা যান। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশু রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

তারাকান্দায় একই পরিবারের ৫ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশের সময়: ০৮:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১