সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ৬ চাকুসহ নারী ডাকাত আটক

দিনাজপুরের বিরামপুরে ঢাকার যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসা নৈশকোচে যাত্রীবেশে ডাকাতিকালে এক নারী ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপারের (বিরামপুর সার্কেল) একটি দল। এসময় ৬ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

সোমবার (৪জানুয়ারি) ভোর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মাহাসড়কের নবাবগঞ্জ মতিহারা ব্রীজের কাছে নারী ডাকাতকে আটক করা হয়। আটককৃত  নাজমুন নাহার রিপা (৩০) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে  রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে (ঢাকা মেট্রো-ব ১৪৫০২১) নাম্বারের রোজিনা পরিবহন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও রানি শংকৈলে যাচ্ছিল। বাসে ৮ জন ডাকাত যাত্রীবেশে ওঠে পড়ে। পরে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে দিনাজপুর আসার সময় ডাকাতরা যাত্রীদের জিম্মি করে এবং ডাকাতি শুরু করে। ডাকাত দল ড্রাইভারকে ওঠিয়ে দিয়ে নিজেদের আয়ত্তে গাড়িটি নেয়। কাটাবাড়ি নামক স্থানে গাড়ীর হেলফার লাফ দেয় এবং ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। হেলফারের ফোন পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পরে আমি নবাবগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দলার দরগা বাজের গাছের গুড়ি দিয়ে রাস্তা অবোরোধ করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি মতিহারা ব্রিজের পাশে রেখে ডাকাত দল পালিয়ে যায় এবং ধাওয়া করে নারী ডাকাত কে গ্রেপ্তার করা হয়। আটকের পর নারী ডাকাতের নিকট থেকে ৫টি ধারালো চাকু ও একটি রক্তাত্ত চাকু পাওয়া যায়। গ্রেপ্তারকৃত নারীকে নবাবগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরও জানান, গাড়িটি ডাকাতিকালে রানিশংকৈল উপজেলা জসিম উদ্দিনের ছেলে অলিন,ঠাকুর গাঁও জেলার আব্দুল গফফারের ছেলে জুয়েল রানা,নবাবগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জামাল হোসেন আহত হন। গ্রেপ্তারকৃত নারী ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ডাকাত দলকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।

বিরামপুরে ৬ চাকুসহ নারী ডাকাত আটক

প্রকাশের সময়: ০৫:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১