শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ ২ জন নিহত

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুটি ঘটনায় দামুড়হদা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা ও সদাবরী গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো- চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে মাদ্রাসা ছাত্র আলিফ (৭) ও একই উপজেলার ধান্যঘরা গ্রামের নুরু ফরাজীর ছেলে হাকিম ফরাজী (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলিফ পাউরুটি কিনতে বাড়ি থেকে বের হয়। এ সময় সড়ক পার হলে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, দুপুরে দামুড়হুদা উপজেলার সদাবরী- দূর্গাপুর সড়কে ইটভর্তি পাওয়ার ট্রলির চাপায় নিহত হয় ভাটা শ্রমিক হাকিম ফরাজী (৪০)। ঘটনার সময় তিনি ইট ভাটায় কাজ সেরে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, দুটি ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ ২ জন নিহত

প্রকাশের সময়: ০৫:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১