রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে শানেরহাট বন্দরে একটি বর্নাঢ্যা র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয় ।
রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শানেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খন্দকার মাছুম।
বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রাম, গৌরব ও ঐতিহ্য এবং সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, শানেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার ।
বাংলাদেশ আওয়ামী লীগ শানেরহাট ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মন্ডল । সাবেক আওয়ালীগ নেতা মোস্তাফিজার রহমান ছায়েদ, খন্দকার ফারুক, বাংলাদেশ ছাত্রলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাংবাদিক শাহ্ রেজাউল করিম, ছাত্রলীগনেতা সোহরাব হোসেন, শাকিল আহমেদ, জাহিদ, এন কে এন লিয়ন, জাহাঙ্গীর আলম প্রমূখ।
পীরগঞ্জ (রংপুর) করেসপন্ডেন্ট জাগো২৪.নেট 









