গাইবান্ধার সুন্দরগঞ্জে একাত্তরের বীরাঙ্গনা নারী ও বীরমুক্তিযোদ্ধা জোহরা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ বীরাঙ্গনা জোহরা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষে আর্থিক অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সরদার পাড়া গ্রামের বীরাঙ্গনা জোহরা বেগমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল মতিন।
জেলা প্রশাসনের তহবিল থেকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, মাস্ক, গুড়া দুধ বীরাঙ্গনা জোহরা বেগমকে উপহার দেয়া হয়। এছাড়াও রণাঙ্গনের সাহসী এই নারীর নামে একটি রাস্তার নামকরণ করার ঘোষণা দেন জেলা প্রশাসক। সেই সাথে তাঁর ছেলেকে চাকরি ও অসুস্থ জোহরা বেগমকে চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল-মারুফ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 









