মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

গাইবান্ধার সদর উপজেলায় খাবার সন্ধানে লোকালয়ে ছুটছে একটি হনুমান। কখনো গাছের ডালে কখনো বা বাড়ির উঠানে ছুটাছুটি করছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আনিছুর মাষ্টারের বাড়ির উঠানে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির হনুমানটি।

এদিকে, আকস্মিক ভাবে লোকালয়ে চলে আসা হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা আম গাছের ডগায় লাফিয়ে বেড়াচ্ছে।

স্থানীয় শহিদুল ইসলাম জানান, হনুমানটি সম্ভবত ভারত থেকে কোনো যানবাহনে চড়ে এখানে চলে এসেছে। মানুষ দেখলেই এটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠে যাচ্ছে। শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।

মেহেদী হাসান নামের আরেক ব্যক্তি বলেন, হনুমানটি লোকালয়ে ঘোরাফেরা করলেও এখন পর্যন্ত এটিকে সুরক্ষা দিতে প্রাণিসম্পদ কিংবা বন বিভাগের কাউকে দেখা যায়নি। তবে হনুমানটিকে নিয়ে এলাকাবাসী খুব দুশ্চিন্তায়। বিশেষ করে শিশুদের নিয়ে তারা বেশি বিপদে রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।

গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাগো২৪.নেট-কে বলেন, ওই এলাকা হনুমান ঘোরাফেরা করছে, সেবিষয়ে জানা নেই। তবে হনুমানটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।

প্রকাশের সময়: ০৫:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১