রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় সমকাল সুহৃদ সমাবেশের কমিটি গঠন

দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের কমিটি গাইবান্ধার সাঘাটা উপজেলায় গঠন করা হয়েছে। এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলমকে সভাপতি ও জাহাঙ্গীর আলম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা সুহৃদ সমাবেশের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে বোনারপাড়া আলোকবর্তিকা স্কুল এন্ড কলেজে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল হাদী। দৈনিক সমকালের সাঘাটা উপজেলা প্রতিনিধি আসাদ খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রভাষক শাহ আলম, এসএম মোজাহিদুল ইসলাম বকুল, সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিটের সভাপতি অঞ্জলী রানী দেবী প্রমুখ।

সভায় প্রধান অতিথি অবসর প্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে সাহিত্য চর্চার ক্ষেত্রে দৈনিক সমকাল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই সাথে দেশে ঘটে যাওয়া তথ্য বহুল সংবাদ প্রকাশে দৈনিক সমকাল সব পত্রিকার শীর্ষে রয়েছে।

প্রধান আলোচক সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিটের সভাপতি অঞ্জলী রানী দেবী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দৈনিক সমকাল পত্রিকা বাংলাদেশের ২য় অবস্থানে রয়েছে। সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এখনও বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্থ করছে একটি চক্র। তা আমাদেরকে প্রতিহত করতে হবে।

এ কমিটির উপদেষ্টারা হলেন, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, অবসর প্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নওয়াব আলী সাজু, প্রভাষক শাহ আলম, কবি আব্দুল হাদী, এস এম মোজাহিদুল ইসলাম বকুল, সাংবাদিক আসাদ খন্দকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।

কমিটির সহ সভাপতি শিক্ষিকা নুরুন্নাহার বেগম ইতি, শিক্ষিকা লাকী পারভীন, নূরে আলম সিদ্দিক মিষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু, রিশাদুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন, সহ সাংগঠনিক কামরুল হাসান আকন্দ, কোষাধ্যক্ষ কবি মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক কবি জান্নাতুল ফেরদৌসী জেমি, সহ- প্রচার সম্পাদক বাবলু মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি শহিদুল ইসলাম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক অসিত কুমার পাল বাবলু, সহ সাংস্কৃতিক সম্পাদক কবি আল মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক বিদ্যুৎ চন্দ্র সিংহ, সহ দপ্তর সম্পাদক শিক্ষিকা নাসরিন আকতার, ত্রাণ বিষয়ক সম্পাদক মুনজুর রহমান, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, সোহেল রানা, আলিম, কবি ইকবাল খন্দকার, কবি আরিফ, কবি সোয়েব হোসেন, মাইদুল, ফরহাদ, শিরিন আক্তার, আমিনা বেগম, রাব্বি, মানিক চন্দ্র, সজীব, সাকিব সরকার সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সাঘাটায় সমকাল সুহৃদ সমাবেশের কমিটি গঠন

প্রকাশের সময়: ০৭:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১