মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাপা’র মনোনয়ন প্রত্যাশীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম মণ্ডল বিএসসি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে জামালপুর ইউনিয়নের দাউদপুর পাঁচপীর মাজার-মাঠেরপাড় স্থানে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মফিজল হক সরকার। বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম বিএসসি, সহ সভাপতি মধু মণ্ডল, সৈয়দ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক রনজু মিয়া ও মামুন আজমী প্রমূখ।

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানে জামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতশত নারী-পুরুষ অংশগ্রহন করে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম মণ্ডল বিএসসি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করব। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে সকল পেশা-শ্রেণির মানুষের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জাপা’র মনোনয়ন প্রত্যাশীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময়: ০৮:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১