দিনাজপুরে খানসামা উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি শনিবার দুপুর আনুমানিক ১টায় উপজেলার খানসামা ব্র্যাক কার্যালয়ের সম্মুখ সড়কে ঘটেছে। নিহত জাকির হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল হক মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইসময় জাকির হোসেন খানসামা বাজার থেকে আমতলীবাজারে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে খানসামা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















