যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে কালো ব্যাচ ধারন করেন। পরে দুপুর ১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু সাঈদ সরকার, আহ্বায়ক রবিন হাসান খাজা, ওমর ফারুক, রওশনুজ্জামান রিপন ও মিঠু ভূঁইয়া, উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব তিতাস মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মফিজুল হক রনি, ফুলছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক শেখ, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত। নির্যাতন, হত্যা,হামলা মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। প্রতিটি হত্যার বিচার করবে এ দেশের সাধারণ জনগন। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি বদিউজ্জামান ধনির হত্যা কারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 



















