বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি কামনা করে ইসতিশকার নামাজ ও মোনাজাত  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা একটি কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। কিন্তু এ উপজেলায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। প্রচন্ড গরম ও তাপদাহে কৃষকেরসহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনা করে ইসতিশকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৭টায় রানীরবন্দরের ঐতিহ্যবাহি নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ইসতিশকার নামাজ ও মোনাজাতের আয়োজন করে স্থানীয়রা। এসময় দুই শতাধিক মুসল্লি নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

মোনাজাত পরিচালনা করেন লিস্যান্স মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এনামুল হক। নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানান, আষাঢ় মাস শেষ হলেও এবছর আকাশের তেমন বৃষ্টি নেই। মহান আল্লাহ্তায়ালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দো’আ করেছি। মহান আল্লাহ্ যেন এই পরিস্থিতি ঠিক করে দেন।

জনপ্রিয়

বৃষ্টি কামনা করে ইসতিশকার নামাজ ও মোনাজাত  

প্রকাশের সময়: ০৪:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২