বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু

দিনাজপুরের খানসমা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান ওরফে বড়বাউ (২৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি  শনিবার বিকেল ৫টার দিকে তাঁর নিজ বাড়িতে ঘটেছে। নিহত আব্দুর রহমান ওরফে বড়বাউ উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ার খলিলুর রহমান ওরফে লেপুয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।

পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত জাকির হোসেনের জানাজার নামাজের জন্য মাইকিং করে তার রিকশাভ্যানে করে। মাইকিং শেষে বিকেলে বাড়িতে ফিরে যায় রিকশাভ্যানচালক আব্দুর রহমান ওরফে বড়বাউ। এরপর তাঁর নিজ বাড়িতে রিকশাভ্যানের ব্যাটারীচার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন আব্দুর রহমান ওরফে বড়বাউ। বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রহমান ওরফে বড়বাউ’র মর্মান্তিক মৃত্যু ঘটে।

আলোকঝাড়ি ইউপি সদস্য আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

জনপ্রিয়

বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২