দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের নবর্নিাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৫ জুন খানসামা উপজলা পরিষদের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন। তিনি রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তাঁকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















