বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজার গাছসহ আটক ১

বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮.৫ ও ৩.৫ ফিট উচ্চতার দুটি বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার করেছে। সেই সঙ্গে গাছের মালিক রকিব উদ্দিন (৬০) নামের এক ব‍্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব‍্যক্তি উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর বেপারীপাড়া গ্রামের মনিতুল‍্যাহ কবিরাজের ছেলে। থানা সূত্রে জানা যায় গত ১৬ জুলাই দিবাগত রাতে  বিরামপুর থানা পুলিশের এসআই হরিদাস বর্মন, এএসআই মোঃ মনজুর হোসেন ও সঙ্গীয় ফোর্স  গোপন অভিযানে বিরামপুর থানাধীন ০২ নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের  রকিব উদ্দিনের বসতবাড়ী থেকে  ৮.৫ ও  ৩.৫ ফিট  উচ্চতার দুইটি গাঁজার গাছ উদ্ধার করেন। উক্ত গাঁজার গাছ দুইটির  ওজন দুই কেজি।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান,সে ঐ এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গাঁজার চাষ করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয়

গাঁজার গাছসহ আটক ১

প্রকাশের সময়: ০৭:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২